Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের পক্ষে যুদ্ধে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন বলে মধ্যপ্রাচ্যভিত্তিক ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর জানিয়েছে। ট্রাম্প বলেন, এরদোয়ান ইসরাইলকে পছন্দ করেন না, তাই ইরানের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্য তিনি ছিলেন এক নম্বর প্রার্থী। তবে নিজের হস্তক্ষেপ ও অনুরোধে তুরস্ক শেষ পর্যন্ত সংঘাত থেকে দূরে থাকতে রাজি হয় বলে দাবি করেন তিনি।

খবরে আরও বলা হয়, তুরস্কের নিজস্ব যুদ্ধবিমান প্রকল্পের জন্য মার্কিন এফ-৩৫ ফাইটার জেট ও ইঞ্জিন সরবরাহে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, তুরস্ককে খুশি করতে সম্ভবত কিছু করবেন। এছাড়া এরদোয়ানের প্রতি সম্মান জানিয়ে আঙ্কারায় হতে যাওয়া ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার ইচ্ছাও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, ইরান ও ইসরাইলকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও তুরস্কের কূটনৈতিক সম্পর্কের এই দিকটি সামনে এসেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।