Web Analytics

বাংলা কিউআর কোডের মাধ্যমে করা সব পেমেন্টের টাকা ১ অক্টোবর থেকে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংক ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের এ নির্দেশনা দিয়েছে। বর্তমানে বাংলা কিউআর পেমেন্টের টাকা মার্চেন্টের হিসাবে পৌঁছাতে এক দিন সময় লাগে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে সার্কুলার জারি করে।

সার্কুলার অনুযায়ী, ব্যাংক, এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপের হোম পেজের নিচের মাঝামাঝি অংশে বাংলা কিউআর পেমেন্টের আইকন রাখতে হবে। আইকনটি এমন স্থানে রাখতে হবে, যেখানে ব্যবহারকারীর বুড়ো আঙুল সহজে পৌঁছাতে পারে।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে কিউআর স্ক্যানের পাশাপাশি কিউআর কোডের ছবি আপলোড করেও পেমেন্টের সুবিধা চালু করতে হবে। একই সময়ের মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীকে মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্টের সুবিধা দিতে হবে। বাংলাদেশ ব্যাংক বলেছে, ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করা এবং মার্চেন্টদের পেমেন্ট গ্রহণে উৎসাহিত করাই এসব নির্দেশনার লক্ষ্য।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।