Web Analytics

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নে ধনু নদীর তীরে নির্মাণাধীন নদী প্রতিরক্ষা বাঁধে ব্যাপক ধস দেখা দিয়েছে। কাজ শেষ হওয়ার আগেই প্রায় ৭০ থেকে ৮০ ফুট এলাকা নদীতে বিলীন হয়ে গেছে, এতে নদীর পাড়ের সড়কটিও নদীগর্ভে তলিয়ে গেছে এবং সিংপুর বাজার হুমকির মুখে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ধনু নদীর তীর সংরক্ষণ ও ওয়েভ প্রটেকশন প্রকল্পের জন্য ১ হাজার ২০০ মিটার এলাকায় প্রায় ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ দুই দফায় বাড়ানো হয়। স্থানীয়রা জানান, বাঁধের ব্লকগুলো ক্রমান্বয়ে দেবে যাচ্ছে এবং জিও ব্যাগের নিচের মাটি সরে গিয়ে নদীতে তলিয়ে যাচ্ছে। এক বাসিন্দা অভিযোগ করেন, নিম্নমানের কাজের কারণে এই ধস ঘটেছে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, সিংপুর নদীর তীর প্রতিরক্ষার কাজ চলমান রয়েছে এবং ধসে যাওয়া স্থান পরিদর্শন শেষে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।