Web Analytics

বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) অভ্যন্তরে বড় ধরনের টেন্ডার কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নরসিংদীর মাধবপুর–মনোহরদী সাবস্টেশন প্রকল্পের আন্তর্জাতিক দরপত্রে কালো তালিকাভুক্ত এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে সুবিধা দিতে সিন্ডিকেট গঠন করেছে পিজিসিবির একদল কর্মকর্তা। ২০২৫ সালের বোর্ড সভায় কোম্পানিটিকে ২০২৮ সাল পর্যন্ত সব সরকারি দরপত্র থেকে নিষিদ্ধ করা হলেও, তারা রিভারি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং নামের একটি নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগের ছদ্মবেশে দরপত্রে অংশ নিচ্ছে।

এই প্রক্রিয়ায় চীনের শীর্ষ রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। চীনা প্রতিষ্ঠান সিএমসি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর দপ্তরে চিঠি পাঠিয়ে টেন্ডার প্রক্রিয়ার অনিয়মের তদন্ত ও স্থগিতের দাবি জানিয়েছে। রাষ্ট্রের একটি নিরাপত্তা সংস্থা ইতোমধ্যে সংশ্লিষ্টদের আর্থিক লেনদেন ও অনিয়মের তদন্ত শুরু করেছে।

এই বিতর্কে এশীয় উন্নয়ন ব্যাংক ও বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, এমন অনিয়ম আন্তর্জাতিক বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।