Web Analytics

সরকার জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত ৪৭৪ জনকে পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নং ৩০, ২০২৫)-এর ১১ (৪) ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনর্নির্ধারিত শ্রেণিতে এই যোদ্ধাদের ‘খ’ শ্রেণি (গুরুতর আহত) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আদেশটি জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট তালিকা প্রকাশ করা হয়েছে।

এই গেজেট প্রকাশের মাধ্যমে জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহতদের সরকারিভাবে স্বীকৃতি প্রদান করা হলো, যা তাদের কল্যাণ ও পুনর্বাসন কার্যক্রমে অন্তর্ভুক্তির সুযোগ নিশ্চিত করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!