Web Analytics

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠানে মোট ৮ হাজার শিক্ষার্থী ডিগ্রি পাবেন।

লিমন ও বৃষ্টির সম্মানে প্রতিটি অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং ডক্টরেট ডিগ্রি প্রদানের সময় দুটি খালি চেয়ার রাখা হবে। এ বছর ৩৫৩ জন ডক্টরেট ডিগ্রিধারীর মধ্যে তাদের নামও অন্তর্ভুক্ত থাকবে।

গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন এবং ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাংকল্যান্ড ব্রিজের পাশে লিমনের লাশ পাওয়া যায়। নিখোঁজের পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।