কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি বাস শুক্রবার সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরি কবরীতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। তবে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনাটি ঘটে সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে।
যাত্রী নিরাপত্তা বিধান মেনে চলার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং বাসের চালক ও সহকারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত অভিযান চালিয়ে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করে। উদ্ধার কার্যক্রমে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসনের সদস্যরা অংশ নেন। নৌপরিবহন মন্ত্রী ও প্রতিমন্ত্রী ঘটনাস্থল পর্যবেক্ষণ করে নিরাপত্তা নির্দেশনা জোরদারের আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।