Web Analytics

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী মঙ্গলবার দুই দিনের সফরে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন। এরপর এপ্রিলের শেষ সপ্তাহে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে বেইজিং সফরে যাবেন। মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগদানের পথে এই দিল্লি সফর অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম কোনো মন্ত্রীর ভারত সফর। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়ামমন্ত্রী হারদিপ সিং পুরির সঙ্গে বৈঠক করবেন।

দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভারতের উদ্যোগেই এই সফর হচ্ছে যাতে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করা যায়। ভারতীয় গণমাধ্যম সফরটিকে ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে, যদিও বাংলাদেশি কর্মকর্তারা এসব প্রতিবেদনের অতিরঞ্জন বলে মন্তব্য করেছেন। তাদের মতে, সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে স্থিতিশীল ও টেকসই সম্পর্ক গড়ে তোলা।

এপ্রিলের শেষে পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরকে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।