Web Analytics

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান তাদের প্রথম স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে এটি উৎক্ষেপণ করা হয়। ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপিত রকেটটিতে আরও কয়েকটি মহাকাশযান ছিল এবং সেগুলোর বহরের অংশ হিসেবে কিরগিজ স্যাটেলাইটটি নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়। যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট সাদির জাপারভ।

কিরগিজস্তান ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। স্যাটেলাইটটির নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হবে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে স্থাপিত একটি নিয়ন্ত্রণকেন্দ্র থেকে। প্রেসিডেন্টের কার্যালয়ের প্রেস সার্ভিস বলেছে, দেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ কৃষি, পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় মহাকাশভিত্তিক তথ্য ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি করেছে।

স্যাটেলাইটের তথ্য দিয়ে কৃষিজমি, হিমবাহ, জলাশয়, বনাঞ্চল ও চারণভূমির অবস্থা পর্যবেক্ষণ করা যাবে। প্রাকৃতিক বাস্তুতন্ত্রের পরিবর্তনের ওপর নিয়মিত নজরদারিও সম্ভব হবে। এ ছাড়া অবৈধ প্রাকৃতিক সম্পদ আহরণ, অনুমোদনহীন বর্জ্য ফেলার স্থান এবং দূষণের উৎস শনাক্তে তথ্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পরিবহন ব্যবস্থা ও পণ্য সরবরাহের পথ আরও কার্যকর করতেও এসব তথ্য কাজে লাগানো হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।