Web Analytics

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনি প্রচারে ব্যবহৃত একটি ব্যানারে সোমবার (২ ফেব্রুয়ারি) আগুন দেওয়া হয়েছে। উপজেলার বুড়িরপাড়–খাইয়ার সড়কের গাংপাড় এলাকায় শাপলা কলি প্রতীকের ব্যানারটিতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনাটি এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনার খবর পেয়ে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলে উদ্দিন বলেন, রাতের আঁধারে পরিকল্পিতভাবে ব্যানারটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে তিনি দাবি করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো কাউকে আটক করা হয়নি, তবে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।