যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার উদ্দেশে ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে থাকা এই দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সামরিক প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি প্রতিনিধিদলকে স্বাগত জানান।
তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোহরে খারাজমি আল জাজিরাকে জানান, ইরান আত্মবিশ্বাসের সঙ্গে ইসলামাবাদ আলোচনায় অংশ নিচ্ছে এবং এই বৈঠক যুক্তরাষ্ট্রের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দেয়। তিনি বলেন, ট্রাম্প ৬ মার্চ পর্যন্ত নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানালেও এখন যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে বসেছে। খারাজমি আরও বলেন, ইরান তার শর্তগুলোর ব্যাপারে অনড় এবং কিছু শর্ত পরবর্তী পর্বে গৃহীত হতে পারে।
তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের দর কষাকষির মূল ভিত্তি এবং দেশটি এটিকে যুদ্ধের খরচ পুনরুদ্ধারের উপায় হিসেবে দেখে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।