Web Analytics

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পবিত্র আশুরার শাশ্বত বাণী মানুষকে অন্যায়, অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় এবং সত্য ও আলোর পথে পরিচালিত করে। আগামীকাল পবিত্র আশুরা (১০ মহররম) উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

বাণীতে রাষ্ট্রপতি সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবারের সদস্য এবং কারবালায় শাহাদতবরণকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন। তিনি বলেন, আশুরা মুসলিম উম্মাহর জন্য তাৎপর্যময় ও শোকের দিন, যেখানে ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ এ দিনটিকে দিয়েছে অনন্য মর্যাদা ও মানবিক আবেদন।

রাষ্ট্রপতি আশুরার মহান শিক্ষা সকলের জীবন আলোকিত করুক এই কামনা করে সাম্য, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও অগ্রগতি কামনা করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।