Web Analytics

চলতি অর্থবছরের জুলাই–অক্টোবর সময়ে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৭ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ১৬ দশমিক ০৮ বিলিয়ন ডলারের তুলনায় ৬ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ প্রবৃদ্ধিতে প্রধান অবদান রেখেছে তৈরি পোশাক খাত।

এ সময়ে নিটওয়্যার রপ্তানি ৭ শতাংশ বেড়ে ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলার এবং ওভেন পোশাক রপ্তানি ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ৬ দশমিক ০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। দুই খাত মিলিয়ে মোট রপ্তানির প্রায় ৮০ দশমিক ৪ শতাংশ এবং সামগ্রিক রপ্তানি বৃদ্ধির প্রায় ৮১ শতাংশ এসেছে। পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য এবং রাসায়নিক পণ্যের রপ্তানিও বেড়েছে।

এসব খাতের রপ্তানি যথাক্রমে ৩৮ কোটি ৩০ লাখ, ৪৬ কোটি ৪০ লাখ ও ১৫ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছেছে। হোম টেক্সটাইল ও পাদুকা রপ্তানিও বেড়েছে। তবে কৃষিপণ্য, হিমায়িত ও জীবন্ত মাছ এবং তুলা ও তুলাজাত পণ্যের রপ্তানি কমেছে। বাংলাদেশ ব্যাংক পণ্যের মান, প্রতিযোগিতা সক্ষমতা ও নতুন বাজার সম্প্রসারণে গুরুত্ব দেওয়ার কথা বলেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।