Web Analytics

বাংলাদেশের নির্বাচন কমিশন সংঘাতমুক্ত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে চলতি মাসের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার পরিকল্পনা করেছে। দলগুলোর আস্থা অর্জন এবং নির্বাচনে সহযোগিতার বিষয়ে তাদের সুনির্দিষ্ট অঙ্গীকার নেওয়াই এ উদ্যোগের উদ্দেশ্য। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, দলগুলোর সঙ্গে সংলাপ চলমান এবং মঙ্গলবার জামায়াতের সঙ্গে বৈঠক হয়েছে।

ইসি সূত্র জানায়, নিবন্ধিত দলগুলোর সঙ্গে এককভাবে, জোটভিত্তিকভাবে বা দলগুলোকে ভাগ করে সংলাপের প্রস্তাব কমিশনে উত্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, প্রশাসন, সাবেক নির্বাচন কমিশনার, আমলা, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষকদের সঙ্গেও আলোচনার কথা ভাবছে ইসি। সূত্রের ভাষ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সমমনা দলগুলোকে আমন্ত্রণ নাও জানানো হতে পারে।

সংলাপে সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার আচরণবিধি ও সংশ্লিষ্ট আইন পর্যালোচনা হতে পারে। প্রথমে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচন শুরু হতে পারে। অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের শুরুতে তফসিল দিয়ে ডিসেম্বরে ভোটের সময় নির্ধারণের সম্ভাবনার কথা বলা হয়েছে। ৪,৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে এ বছর ৩,৯৮১টি নির্বাচন উপযোগী হবে বলে জানানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।