Web Analytics

বাংলাদেশি নারী পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তিনি বাংলাদেশের তৃতীয় নারী এবং অষ্টম বাংলাদেশি হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। নেপাল সময় বুধবার, ২৭ মে ২০২৬ সকাল ৫টা ২৪ মিনিটে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছে লাল-সবুজ পতাকা ওড়ান। বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এই তথ্য নিশ্চিত করেছে।

এবারের অভিযানে বাংলাদেশ থেকে একমাত্র আরোহী ছিলেন নিম্নি। তিনি গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশে যাত্রা শুরু করেন এবং প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করে ২৫ মে চূড়ান্ত আরোহণ শুরু করেন। ২০১২ সালে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের পর ১৪ বছর পর কোনো বাংলাদেশি নারী এভারেস্ট জয় করলেন।

এর আগে মুসা ইব্রাহীম ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। এরপর এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, সজল খালেদ, বাবর আলী ও ইকরামুল হাসান শাকিল এই কৃতিত্ব অর্জন করেন। নুরুন্নাহার নিম্নির এই সাফল্য বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।