Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির সাত সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি শনিবার ঢাকায় ঘোষণা করা হয়েছে। আগের আহ্বায়ক তারিকুল ইসলাম সভাপতি, প্রকৌশলী ফরহাদ সোহেল সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সমন্বয় সভায় এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন এ কমিটি ঘোষণা করেন। তিনি জানান, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজী আয়েশা আহমেদ এবং সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক হিসেবে ইয়াসিন আরাফাত দায়িত্ব পেয়েছেন। আখতার হোসেন জানান, যুবশক্তির দশম সাধারণ সভায় কাউন্সিলের মাধ্যমে কমিটি অনুমোদিত হয় এবং পরে এনসিপিও তা অনুমোদন দেয়।

গত ১৯ এপ্রিল তিনটি সংগঠনের ৪৫ নেতা-কর্মী এনসিপিতে যোগ দেওয়ার পর যুবশক্তির সদস্যসচিব জাহেদুল ইসলাম পদত্যাগ করেন। তার পরদিনই নতুন নেতৃত্বের ঘোষণা আসে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।