Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। ১০ আগস্ট প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি কাঙ্ক্ষিত ফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

ছাত্রদল উত্তীর্ণ সব শিক্ষার্থীকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানায়। সংগঠনটির ভাষ্য, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে তারা দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে—এটাই প্রত্যাশা। তরুণদের রাজনীতিবিমুখতার পরিবর্তে রাজনীতি-সচেতন হয়ে ওঠার আহ্বানও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে তরুণদের ভূমিকা রাখার কথা বলা হয়। মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠার প্রত্যাশা জানানো হয়েছে। নতুন প্রজন্মের সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।