বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিশ্বজুড়ে উচ্ছ্বাসের মধ্যে সুনামগঞ্জে আর্জেন্টিনা জাতীয় দলকে সমর্থন জানিয়ে ফুটবলপ্রেমীরা মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করেন। শহরের ঐতিহ্য যাদুঘর থেকে শুরু হওয়া মিছিলটি আর্জেন্টিনার পতাকা ও জার্সি হাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাঁশি বাজিয়ে, ঢোল পিটিয়ে ও আর্জেন্টিনার পক্ষে স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করেন। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নানা বয়সের মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। এতে পুরো শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, কেউ গান গেয়ে, কেউ ছবি তুলে আনন্দ ভাগাভাগি করেন।
সমর্থকরা জানান, আর্জেন্টিনার নান্দনিক খেলা ও সাফল্য তাদের মুগ্ধ করেছে। তারা আশা প্রকাশ করেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দল জয়ী হবে এবং সবাই মিলে আনন্দ ভাগাভাগি করবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।