Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানের তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কমিটি চূড়ান্ত হয়েছে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য কমিটিটি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের হাতে রয়েছে। অনুমোদনের পর নতুন কমিটি যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। ১৬ সদস্যের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদে নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্য সচিব হিসেবে থাকছেন।

রাজনৈতিক পর্ষদের বাকি ১৪ সদস্য বিশেষায়িত উপ-কমিটির প্রধান হবেন। নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ সিনিয়র যুক্ত আহ্বায়ক এবং সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হচ্ছেন। দলীয় ঐক্য ও রাজনৈতিক লিঁয়াজো, সাংগঠনিক, আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা, অর্থ ও বাণিজ্য, মিডিয়া, গবেষণা, নারী বিষয়ক এবং জুলাই গণহত্যার বিচার ও জুলাইভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে লিঁয়াজো উপ-কমিটির প্রধানও নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি উপ-কমিটির অধীনে কেন্দ্রীয় কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে। ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটিতে ১০ জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ১০ জন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং রাজনৈতিক পর্ষদ থেকে দুইজন উপ-প্রধান থাকবেন। এ ছাড়া ৩০ থেকে ৩৫টি কেন্দ্রীয় বিশেষায়িত সেল থাকবে। মিডিয়া বিষয়ক উপ-কমিটির প্রধান সারোয়ার তুষার বলেছেন, বিভিন্ন পর্যায়ের আলোচনার মাধ্যমে পুনর্গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।