Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এখন ‘সার্বিক কৌশলগত অংশীদারত্বে’ রূপ নিয়েছে। শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ পররাষ্ট্রনীতি পরিচালনা করছে এবং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখছে। প্রধানমন্ত্রীর চীন সফর ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগও জোরদার হচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্ক জাতীয় স্বার্থ, পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে এগিয়ে নিতে বাংলাদেশ আগ্রহী বলে তিনি জানান। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা মেনে নেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।