Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশা চালককে গলা কেটে হত্যাচেষ্টা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান আসামি আ. রহিম (২৯) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। কুমিল্লার মতলব দক্ষিণ থানার কামালদি এলাকার নাসিরউদ্দিনের ছেলে রহিমকে শুক্রবার রাত ২টার দিকে ফতুল্লার দেওভোগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ফতুল্লার কাশিপুর বাংলাবাজার এলাকায় যাত্রীবেশে দুই ব্যক্তি অটোরিকশা চালক আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। নির্জন স্থানে পৌঁছালে তারা অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং বাধা দিলে চালকের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে আমিনুল গুরুতর আহত হন। স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযান চালায় এবং এর ধারাবাহিকতায় প্রধান আসামি রহিমকে গ্রেপ্তার করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।