Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তাঁর জামাতা জ্যারেড কুশনার শনিবার পাকিস্তানে যাচ্ছেন ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইরান আলোচনায় অংশ নিতে রাজি হয়েছে এবং যুক্তরাষ্ট্র আশা করছে এই সংলাপ ফলপ্রসূ হবে ও একটি চুক্তির দিকে অগ্রসর হবে।

এর আগে ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী সরাসরি আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। ওই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জেডি ভ্যান্স, তবে এবার তিনি যাচ্ছেন না। লেভিট বলেন, প্রয়োজনে সংশ্লিষ্ট সবাই দ্রুত পাকিস্তানে যেতে প্রস্তুত আছেন।

সূত্র জানায়, পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়, যা ২২ এপ্রিলের পর অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।