Web Analytics

শতাধিক মানুষকে গুম, নির্যাতন ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে তার বোন ভুয়া সাক্ষী উপস্থাপন করেছেন বলে অভিযোগ করেছে প্রসিকিউশন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আইনজীবী তাসলিমা জাহান পপি সাফাই সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। তিনি জিয়াউল আহসানের পক্ষে কিছু নথিপত্র ও ভিডিও ডকুমেন্ট দাখিল করেন।

প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলামের জেরায় সাক্ষী বলেন, দাখিল করা নথিতে কী আছে তিনি জানেন না। তিনি সেগুলো জিয়াউলের স্ত্রীর কাছ থেকে পেয়েছেন, যদিও তার সঙ্গে কখনো সাক্ষাৎ হয়নি। নথিগুলো সঠিক কি না, তাও তিনি যাচাই করেননি। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, তিনি জাতীয় পরিচয়পত্রে স্বামীর নাম, পিতার নাম, নিজের নাম ও জন্মতারিখে ভুল থাকার কথাও স্বীকার করেন।

প্রসিকিউশন আরও জানায়, গরমিল স্বীকারের পর আসামিপক্ষের আইনজীবী নাজনিন নাহার সাক্ষীকে রিকল করে পুনরায় জিজ্ঞাসাবাদ করেন এবং আরেকটি পরিচয়পত্র দাখিল করেন। প্রসিকিউশনের দাবি, ভিন্ন পরিচয়পত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে এবং দাখিল করা পরিচয়পত্রগুলোর তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যায়নি। ট্রাইব্যুনাল সাক্ষ্য ও জেরার কার্যক্রম রেকর্ড করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।