Web Analytics

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদারের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এলাকায় কিশোর গ্যাংয়ের অস্তিত্ব বা এই নামে কোনো শব্দ থাকবে না। শনিবার বিকেলে মোহাম্মদপুরের বছিলা পুলিশ লাইনসে নাগরিকদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নাগরিকদের আলোচনায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বলে তিনি জানান।

কমিশনার বলেন, বেশিরভাগ নাগরিকের মতে কিশোর গ্যাং ও মাদক কেনাবেচা আগের চেয়ে কমেছে এবং পুলিশের পরিসংখ্যানে ছিনতাইও অনেকটা নিয়ন্ত্রণে থাকার চিত্র পাওয়া গেছে। গত তিন মাসের অপরাধের তথ্য আগের তিন মাসের সঙ্গে তুলনা করলে তিন ক্ষেত্রেই উন্নতি দেখা যায়। তবে শুধু পরিসংখ্যান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করা ঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশের কাছে বিভিন্ন মাদক স্পট ও কিশোর গ্যাংয়ের আস্তানার তালিকা রয়েছে এবং সেগুলো ধরে অভিযান চলবে বলে জানান তিনি। রিকশা ও অটোরিকশার গ্যারেজেও নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দেন। এসআরবি ও ডিএমপি নাগরিকদের সহযোগিতায় প্রতিদিন অভিযান চালাবে। মোহাম্মদপুরের আটটি বিটে বিট পুলিশিং ও কর্মকর্তাদের জবাবদিহি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে; চন্দ্রিমা হাউজিংয়ে আদালতের মামলা পুলিশের পক্ষে গেলে পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।