Web Analytics

ঢাকায় বসবাসকারী বৃহত্তর সিলেটবাসীর সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল ইসলাম তরফদারের নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। শুক্রবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হয়। সভাপতি পদে কামরুল ইসলাম তরফদার ৯৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পেয়েছেন ৫৮৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পেয়েছেন ৭২১ ভোট। সহ-সভাপতির বিভিন্ন পদে মো. এহছানে এলাহী, তোফায়েল খান, আব্দুল মজিদ চৌধুরী, আকবর হোসেন মঞ্জু, আনোয়ার হোসেন চৌধুরী এবং ডা. সামিয়া মুবিন নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ হয়েছেন রিপন কবির লস্কর এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাকির হোসেন ও অ্যাডভোকেট আবুল কালাম। সম্পাদকীয় পদগুলোতেও শফিকুল ইসলাম সজল, ব্যারিস্টার সৈয়দা সীমা করিম, নেছার আলী, ক্যাপ্টেন মিজানুর রহমান, ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা, মিজানুর রহমান, ডা. আবুল কালাম চৌধুরী ও সৈয়দ তানজিল মুক্তাদির নির্বাচিত হয়েছেন। বিভিন্ন অঞ্চল থেকে সদস্য পদেও একাধিক প্রার্থী জয়ী হয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।