Web Analytics

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান অভিযোগ করেছেন, বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি ও হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে। সোমবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তাঁর দাবি, বিগত ফ্যাসিস্ট আমলে শুরু হওয়া এই লুটপাট অন্তর্বর্তীকালীন সরকারের সময় সীমা ছাড়িয়ে যায় এবং বর্তমানে এর ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

নাসের রহমান বলেন, মৌলভীবাজার সদর হাসপাতালে কোনো কাজ না করিয়ে ১ কোটি ২০ লাখ টাকা উত্তোলন ও আত্মসাতের ঘটনা হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষেত্রে হাতে-নাতে ধরা হয়েছে। দুর্নীতির লাগাম টেনে না ধরলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে বলেও তিনি মন্তব্য করেন। স্বাস্থ্য বিভাগকে তিনি দুর্নীতির মহাসমুদ্র আখ্যা দিয়ে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মন্ত্রী-এমপিরাও হাবুডুবু খাচ্ছেন।

সরকারি হাসপাতালগুলোর অনিয়ম ও দুর্নীতির কারণে মানুষ চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যেতে স্বস্তি বোধ করছে বলেও তিনি বলেন। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন এবং সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।