Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যেকোনো স্থল অভিযানে মার্কিন সামরিক বাহিনীকে স্বাগত জানাতে প্রস্তুত তেহরান। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দক্ষিণ ইরানের খার্গ দ্বীপ দখলের যেকোনো প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রকে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

বাঘাই আরও জানান, ইরানের নেতৃত্ব এমন ব্যক্তিদের হাতে রয়েছে যারা মার্কিন বাহিনীর যেকোনো স্থল অভিযানে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তিনি বেসামরিক অবকাঠামো, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে মার্কিন হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন, কোনো রাজনৈতিক বা সামরিক যুক্তিই এসব হামলাকে ন্যায্যতা দিতে পারে না।

মুখপাত্রের বক্তব্যে ইরান স্পষ্ট করে জানিয়েছে যে, তারা বেসামরিক ক্ষয়ক্ষতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান বজায় রাখবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।