Web Analytics

শেরপুর জেলা সদর হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় নয় মাস বয়সী এক শিশু সাফুয়াতের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটি ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের দিনমজুর মো. মোজাম্মেলের ছেলে। তিন দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও শরীরে গুটি নিয়ে অসুস্থ থাকার পর শনিবার সকাল ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির অবস্থা গুরুতর ছিল। চিকিৎসকরা জানান, জ্বর, শ্বাসকষ্ট ও হাম উপসর্গ নিয়ে শিশুটিকে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারটি সেখানে নিতে পারেনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৬০ জন রোগী ভর্তি রয়েছেন, যার মধ্যে তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।