Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির কথাও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের অর্জন এবং গণতন্ত্রের বর্তমান পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে গণমাধ্যমের সমান কৃতিত্ব আছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সরকারের সময়ে সাংবাদিকরা ফ্রি মিডিয়া পাবেন এবং সাংবাদিকতায় হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা সরকারের নেই।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানে ডিআরইউর নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।