Web Analytics

বিকল্প পুনর্বাসন ও জীবিকার ব্যবস্থা ছাড়া ফুটপাত থেকে হকার উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছেন হকার নেতারা। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে এ দাবি ওঠে। রাজধানীর বিভিন্ন এলাকার সহস্রাধিক হকার এতে অংশ নেন। উচ্ছেদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া হকারদের গ্রেপ্তার করা হলে সংশ্লিষ্ট থানা ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা বলেন, টানা এক মাসের উচ্ছেদ অভিযানে হাজারো হকার পরিবার আর্থিক সংকটে পড়েছে এবং অনেক পরিবারে খাবারের সংকট দেখা দিয়েছে। সন্তানদের পড়াশোনার খরচ, স্কুলের বেতন ও পরীক্ষার ফি দেওয়ার পাশাপাশি ব্যাংক ও এনজিও ঋণের কিস্তি পরিশোধেও তারা হিমশিম খাচ্ছেন। আন্দোলনকারীদের অভিযোগ, উচ্ছেদবিরোধী কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে সাতজন হকারকে গ্রেপ্তার করা হয়েছে।

নেতারা বলেন, তারা কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চান না; স্বাধীনভাবে ব্যবসা করে পরিবার নিয়ে বাঁচার সুযোগ চান। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে ফুটপাতে ব্যবসার সুযোগ, ১২ দফার ভিত্তিতে স্থায়ী সমাধান এবং বিকল্প বসার ব্যবস্থা না হওয়া পর্যন্ত ঋণের কিস্তি স্থগিতের দাবি জানানো হয়। উপদেষ্টা জলি তালুকদার বলেন, দ্রুত আলোচনা শুরু না হলে আন্দোলন চলবে এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।