Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা চালানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি ২০২৭ সালের শুরু পর্যন্ত অপেক্ষা করতে চান। বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে রয়টার্সকে, টেলিফোনে অ্যাক্সিওসকে এবং ফক্স নিউজকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে তিনি জানান, এ সিদ্ধান্তে তাঁর তাড়াহুড়ো নেই। তবে নতুন বছরের আগে হামলার সম্ভাবনা তিনি পুরোপুরি নাকচ করেননি।

ইরানকে ঘিরে অচলাবস্থার মধ্যে যুক্তরাষ্ট্র তেহরানের ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং সামরিক বিকল্প পর্যালোচনা করছে। অ্যাক্সিওসের মতে, চাপ বাড়িয়ে ইরানকে ছাড় দিতে বা আলোচনায় আনতে সময় দিতেই সিদ্ধান্ত পিছোতে পারে। ইসরাইলের সঙ্গে যৌথ অভিযানও বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সম্ভাব্য ইরানি প্রতিক্রিয়া মূল্যায়নে পেন্টাগন ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন অভিযানের জন্য চাপ দিচ্ছেন এবং মোসাদপ্রধান রোমান গোফম্যান যুক্তরাষ্ট্রে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্রসংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সিনেটে ট্রাম্পের সামরিক অভিযান সীমিত করার প্রস্তাব ৫১-৪৮ ভোটে নাকচ হয়। পেন্টাগনের এক কর্মকর্তা জানান, ১৩ নভেম্বর পর্যন্ত যুদ্ধে যুক্তরাষ্ট্রের আনুমানিক ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।