Web Analytics

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন হিসেবে আনাস নামে একজনকে আটক করেছে পুলিশ। কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথমে তুহিনকে জিজ্ঞাসাবাদের পর আনাসের নাম উঠে আসায় র‍্যাব তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানানো হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের সানন্দা এলাকার একটি টিলায় অপ্রতিমের নিথর দেহ পাওয়া যায়। অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের সন্তান ছিল।

অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। তার অকাল মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।