Web Analytics

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ঘাটে নৌ-অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় এই সেবার উদ্বোধন করা হয়। কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের চিকিৎসা ব্যবস্থায় দুর্ভোগ লাঘব করাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতিক মুজাহিদ বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে এবং এনসিপিসহ ফ্যাসিবাদবিরোধী সব দল ফ্যাসিস্ট শক্তিকে ঠেকাতে ঐক্যবদ্ধ। তিনি বলেন, ৩৯ দিনব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছে এবং তারা সারা দেশে মাঠে থাকবেন। তাঁর ভাষ্য, এ ঐক্য মূলত বিএনপির সঙ্গে নয়, বরং জাতীয় স্বার্থে।

তিনি বলেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ সংস্কার ও অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে ঐক্য করেছে। স্থানীয় নির্বাচন সামনে রেখে ভোটের স্বচ্ছতা নিয়েও তিনি শঙ্কা প্রকাশ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের আরও স্বচ্ছ ভূমিকার দাবি জানান। জুলাই সনদ সংস্কারের রায় অনুযায়ী বাস্তবায়ন হলে দেশে শৃঙ্খলা ফিরত বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় জামায়াত ও এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।