Web Analytics

গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্কুল পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী যুবদল নেতার ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন এবং শিবির কর্মী সালাউদ্দিন গুরুতর আহত হন। প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সাঘাটা উত্তাল হয়ে ওঠে।

রোববার সন্ধ্যার পর ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে একটি বিশাল বিক্ষোভ মিছিল সাঘাটা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গুরুতর আহত সালাউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার শরীরে চার ব্যাগ রক্ত দেওয়া হয়েছে এবং আরও রক্তের প্রয়োজন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার পিঠের ডান অংশে গভীর ক্ষত রয়েছে এবং ফুসফুসে আঘাত লেগেছে কিনা তা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সালাউদ্দিনের বাবা মাওলানা মোহাম্মদ দুদু মিয়া দেশবাসীর কাছে সন্তানের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।