Web Analytics

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ৬ থেকে ৮ আগস্ট সৌদি আরব সফর করবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরকালে শাহবাজ শরিফ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, বৈঠকে পাকিস্তান ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, কৌশলগত সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে। উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি সফরটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করেন।

আন্দ্রাবির ভাষ্য অনুযায়ী, সফরটি দুই দেশের দীর্ঘদিনের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করবে। এর আগে চলতি বছরের এপ্রিলে শাহবাজ শরিফ সৌদি আরব সফর করেছিলেন। সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তায় সৌদি আরবের প্রস্তাবিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে পাকিস্তান সমর্থন জানিয়েছে এবং সৌদি নিরাপত্তা, বৈধ সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।