Web Analytics

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং দেশটিকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি সতর্ক করে বলেন, এ ধরনের সংঘাত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। ম্যাক্রোঁ বলেন, বর্তমান উত্তেজনা সবার জন্য বিপজ্জনক এবং এটি বন্ধ করা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এখন সময়ের দাবি।

ম্যাক্রোঁ জানান, ফ্রান্স তার জাতীয় ভূখণ্ড, নাগরিক এবং মধ্যপ্রাচ্যে থাকা ফরাসি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি, নিকটতম অংশীদারদের অনুরোধে তাদের সুরক্ষায় সামরিক ও কৌশলগত সম্পদ মোতায়েনের প্রস্তুতিও রয়েছে।

এদিকে, পাকিস্তান, নরওয়ে ও বেলজিয়াম কড়া ভাষায় উদ্বেগ ও সমালোচনা প্রকাশ করে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।