Web Analytics

ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় আগাম নোটিশ ছাড়াই তিনটি মসজিদসহ মোট ৩০টি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে বলে ১ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। উচ্ছেদ অভিযানে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক ভবন এবং দুটি আবাসিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড প্রকাশিত এক ভিডিওতেও মসজিদ ভাঙার দৃশ্য দেখা যায়।

ঘটনার পর ভারতের মুসলমানদের বৃহত্তম সামাজিক সংগঠন জমিয়তে ওলামায়ে হিন্দ উদ্বেগ প্রকাশ করে এবং একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সংগঠনের মহাসচিব মাওলানা হাকিমুদ্দিন কাসেমীর নেতৃত্বে দলটি অভিযোগ করে যে, কোনো পূর্ব নোটিশ ছাড়াই মসজিদগুলো ভেঙে ফেলা হয়েছে এবং প্রশাসন সন্তোষজনক ব্যাখ্যা দেয়নি। ভাঙা স্থাপনাগুলোর মধ্যে ঐতিহাসিক জুনা কান্দলা মসজিদও ছিল, যা ১৯৬৫ সাল থেকে ওয়াকফ হিসেবে নিবন্ধিত।

স্থানীয়রা জানান, উচ্ছেদের সময় তারা প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।