ভারতের উত্তর প্রদেশের কানপুরে বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণের সময় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও সহপাইলট নিহত হয়েছেন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নিয়ন্ত্রণ হারানোর পর বিমানটি ঝোপঝাড়ের মধ্যে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
মাটিতে সজোরে আছড়ে পড়ে বিমানটি টুকরো টুকরো হয়ে যায়। বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনার খবর পেয়ে পরে সেখানে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছায়।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় নিহত দুই পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।