Web Analytics

রোববার ভোররাতে ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি চারতলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের নয়জনের মৃত্যু হয়েছে। আগুনের সূত্রপাত হয় ভবনের দ্বিতীয় তলায় একটি এসি বিস্ফোরণ থেকে, যা দ্রুত তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। দেড় বছরের এক শিশুসহ নিহতদের মধ্যে রয়েছেন অরবিন্দ জৈন, অনিতা জৈন, নিশান্ত জৈন, আঞ্চল জৈন, আকাশ জৈন, নিতিন জৈন, শাইলি জৈন, সম্যক জৈন ও শিখা জৈন। আহত অবস্থায় নবীন জৈনসহ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্ব দিল্লির শাহদারা বিভাগের ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মিনা জানান, আগুন নিয়ন্ত্রণের পর নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়। ভবন থেকে ১২ থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।