Web Analytics

রাঙামাটি জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি জেলা ছাত্রদল ও তাঁতী দলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। কেন্দ্র থেকে আট বছর পর ২ মে ২৩ সদস্যের ছাত্রদল কমিটি ঘোষণা করা হলে একাংশ উচ্ছ্বাস প্রকাশ করলেও পদবঞ্চিতরা ক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযোগ করেন, কমিটিতে অছাত্র, বিবাহিত ও অপরাধ মামলার আসামিদের স্থান দেওয়া হয়েছে এবং অর্থের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে সংঘর্ষের পর দলীয় কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।

অন্যদিকে, তাঁতী দলের নতুন কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জালিয়াতির অভিযোগে নতুন বিরোধ শুরু হয়। একাংশ দাবি করে, কেন্দ্রীয় নেতারা অর্থ লেনদেনের মাধ্যমে ভুয়া কমিটি দিয়েছেন। তারা কমিটি বাতিল না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন। জেলা বিএনপির সিনিয়র নেতারা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে দলে গ্রুপিং চলছে, যা অঙ্গসংগঠন ও উপজেলা পর্যায়েও প্রভাব ফেলছে। তৃণমূল নেতারা অভিযোগ করেছেন, শীর্ষ নেতারা নিজেদের স্বার্থে বিভাজন রাজনীতিতে ব্যস্ত।

জেলা নেতারা জানিয়েছেন, কেন্দ্রীয় পর্যায়ের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনো কোনো সমাধান হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।