Web Analytics

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ঘোষণা দিয়েছেন যে, দেশটির অধিকৃত ভূখণ্ডের প্রতি ইঞ্চি পুনরুদ্ধারে তার সরকার কঠোর পরিশ্রম চালিয়ে যাবে। ১ মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের জীবনমান উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, দখলকৃত লেবানিজ ভূমি পুনরুদ্ধারের পাশাপাশি সরকার দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে কাজ করছে। অর্থনৈতিক পুনরুদ্ধারকে তিনি সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন, যার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং লেবাননকে প্রকৃত পুনরুদ্ধারের পথে পরিচালিত করার প্রতিশ্রুতি দেন।

মে দিবসের এই বার্তায় জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের দৃঢ় অবস্থান প্রতিফলিত হয়েছে, যা লেবাননের পুনর্গঠনের পথে নতুন দিক নির্দেশ করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।