Web Analytics

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বিসিবির বর্তমান সভাপতির কাছে তিনটি চিঠি পাঠিয়েছে। দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত চিঠিগুলো ১ জুলাই পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদক জানায়, পাপনের বিরুদ্ধে ক্রিকেট বোর্ড ও সরকারি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, দেশে-বিদেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তাদের সহযোগিতায় হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। চিঠিগুলোতে পূর্বাচল স্টেডিয়াম প্রকল্প, বিভিন্ন কার্যাদেশ, ২০১২–১৩ থেকে ২০২৫–২৬ সালের নিরীক্ষা প্রতিবেদন, বিপিএল টিকিট বিক্রির হিসাবসহ বিসিবির বিভিন্ন নথি চাওয়া হয়েছে।

দুদক বিসিবিকে পাঁচ কার্যদিবসের মধ্যে এসব তথ্য প্রধান কার্যালয়ে পাঠাতে নির্দেশ দিয়েছে। নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।