Web Analytics

টানা দুই দিন কমার পর আবারও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা এবং সরবরাহব্যবস্থা নিয়ে উদ্বেগের কারণে এই বৃদ্ধি ঘটেছে। বুধবার দিবাগত মধ্যরাত থেকে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা ০.৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৮৩ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৭ সেন্ট বা ০.৯৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯.২৩ ডলারে লেনদেন হয়।

ইরান যুদ্ধবিরতি নিয়ে চলমান আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ার ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের রিজার্ভ কমার উদ্বেগ আরও বেড়েছে। এর ফলে বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা ও তেলের মজুত হ্রাসের প্রভাবে তেলের দামে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।