Web Analytics

সিলেট সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১৪ এপ্রিল) সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়ন বাংলাবাজার, তামাবিল, মিনাটিলা, পান্থুমাই, প্রতাপপুর, বিছনাকান্দি ও ডিবিরহাওর বিওপি এলাকায় পৃথক অভিযান চালায়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪০ লাখ ৬৫ হাজার ২০০ টাকা বলে জানানো হয়েছে।

বিজিবির তথ্যমতে, অভিযানে ভারতীয় গরু, জিরা, স্কিন সাইন ক্রিম, চা-পাতা, চিংড়ি রেনু, শুঁটকি, মদ ও বিয়ারসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ ও পুরাতন মোবাইল ব্যাটারিও আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।