Web Analytics

ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত এবং দ্রুত পদক্ষেপ নিতে ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। আনাদোলুর খবরে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম এবং মানবিক সহায়তা তাৎক্ষণিকভাবে ভেনেজুয়েলায় পাঠানো হচ্ছে।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই শোকাবহ সময়ে ট্রাম্প প্রশাসনের সংহতি ভেনেজুয়েলার জনগণের জন্য গুরুত্বপূর্ণ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং প্রায় ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যা গত ১২৫ বছরে সবচেয়ে শক্তিশালী।

এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং ক্যারিবীয় অঞ্চলে সুনামি সতর্কতা দেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।