Web Analytics

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সৌদি আরবের একটি বিমানবন্দরে হামলায় আক্রান্ত বাংলাদেশি প্রবাসীদের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে। মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দরে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, এ ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী মারা গেছেন এবং আরও অনেকে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই পররাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম উইং পরিস্থিতির খোঁজখবর রাখা শুরু করেছে। আহতদের চিকিৎসার বিষয়েও নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। তিনি নিজে আহত একজন প্রবাসীর বাবার সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছেন এবং সহায়তার আশ্বাস দিয়েছেন।

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেন মন্ত্রী। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগের আহ্বান জানান তিনি। বিমানবন্দরে হয়রানির নির্দিষ্ট অভিযোগ থাকলে সরাসরি নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়ের অফিশিয়াল ইমেইলে অভিযোগ পাঠাতেও অনুরোধ করেন তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।