Web Analytics

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি হতে হবে সবার জন্য এবং এতে দেশের সকল জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বরণ অনুষ্ঠানে তিনি বলেন, অর্থনীতিতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে যাতে প্রত্যেক নাগরিক অংশ নিতে পারে এবং অর্থনৈতিক সুফল ভোগ করতে পারে।

মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর জনগণের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে, তাই সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করতে হবে। তিনি দুর্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। পৃষ্ঠপোষকতামূলক অর্থনীতিকে গণতান্ত্রিক অর্থনীতিতে রূপান্তর করতে ডিরেগুলেশন ও লিবারলাইজেশনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে দেশের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিভিন্ন বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।