Web Analytics

সরকার চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

আমন ধানের সংগ্রহমূল্য প্রতি কেজি ৩৫ টাকা, সিদ্ধ চালের ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ চলবে। চাল সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। উপদেষ্টা বলেন, দেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পরিমাণ খাদ্য মজুত রয়েছে।

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান বিক্রি করতে চাইলে কৃষকের কাছ থেকে তা কেনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। উৎপাদন খরচের সঙ্গে ন্যায্য লভ্যাংশ যুক্ত করে সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। খাদ্যবান্ধব কর্মসূচিতে ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র পরিবারকে মাসে ৩০ কেজি করে প্রতি কেজি ১৫ টাকায় চাল দেওয়া হচ্ছে এবং ৩০০ উপজেলায় পুষ্টি চাল বিতরণ অব্যাহত রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।