Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন আমির মফিজুর রহমানের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেছে। গত ২৮ ফেব্রুয়ারি হাসাদহ বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত এবং নৃশংস। তিনি জানান, ওই হামলায় জামায়াত কর্মী হাফিজুর রহমান নিহত হন এবং তার ভাই মফিজুর রহমান গুরুতর আহত হন। পরওয়ার বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক রাজনীতির জন্য মারাত্মক হুমকি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় অপরাধীরা আরও উৎসাহিত হবে বলে তিনি সতর্ক করেন। দলটি নিহত নেতার রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।