Web Analytics

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল চালুর দাবিতে মঙ্গলবার সকালে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। সকাল ১০টার দিকে কলেজের সামনে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা ধরে এই কর্মসূচি চলে। এতে সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয় এবং শত শত মানুষ ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীরা জানান, ২০২৫ সালের অক্টোবর মাসে হাসপাতাল চালুর কথা থাকলেও এখনো তা হয়নি। তারা অভিযোগ করেন, কর্তৃপক্ষ নানা অজুহাত দেখাচ্ছে এবং প্রতিশ্রুতি পূরণ করছে না। শিক্ষার্থীরা বলেন, ক্লিনিক্যাল ক্লাস ছাড়া চিকিৎসক হওয়া সম্ভব নয় এবং হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজ চালু করে শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

২১ জুন থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা জানিয়েছেন, হাসপাতাল চালু না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।